1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বন্দুক দিয়ে রাষ্ট্রক্ষমতা কেউ দখল করতে পারবে না,এটা’৭৫ না-কুমিল্লায় শেখ সেলিম

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, বন্দুক দিয়ে আর কেউ রাষ্ট্রক্ষমতা দখল করতে পারবে না। এটা ’৭৫ না। তখন বঙ্গবন্ধু চিন্তাও করেন নাই, যে ঘাতকেরা, মিরজাফরেরা তাঁকে হত্যা করে ফেলবে। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। বিএনপির নেতারা বলেছেন, ১০ তারিখ অবরোধ করবে, তারা নাকি ক্ষমতা দখল করবে। কোথায় গেলো তাদের অবরোধ? গতকাল (বুধবার) বোমা নিয়ে রিহার্সাল দিতে গেছিলো। পুলিশ যা করার তাই করেছে। জনগণের শান্তির জন্য যা করার দরকার, তাই করবে। দেখি তারা ১০ তারিখ কি করে। আমরা ১০ তারিখের অপেক্ষায় রইলাম। যদি ১০ ডিসেম্বর খালেদা জিয়া সমাবেশে আসে, তাহলে তাকে আবার জেলে পাঠানো হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বাধীনতাবিরোধী শক্তি আর ক্ষমতায় আসতে পারবে না।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল না। এটি জঙ্গীবাদ ও খুনীর দল। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। খুনি মোশতাক ও জিয়া বঙ্গবন্ধুকে খুন করেছে। এরা পাকিস্তানের এজেন্ট। তারা কখনো বাংলাদেশকে মেনে নিতে পারে না। এর আগেও বিএনপি আল্টিমেটাম দিছিলো। বোমা মেরে মানুষ মেরেছিলো। এই কুমিল্লাতেও তারা বাসে বোমা মেরে ৮জনকে হত্যা করেছে। পরে ঘরে গিয়ে বসছে। এখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা সরকারকে ফেলে দিতে চায়। আওয়ামী লীগকে এতো সহজে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যাবে না।
কুটনৈতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কিছু হলেই তারা বিবৃতি দেয়। গণতন্ত্র, মানবাধিকারের কথা বলে। এটা আপনাদের কাজ না। আপনাদের কোনো ঘটনায় তো আমরা কিছু বলি না। আপনারা কেনো আমার দেশে এসে কথা বলেন? কে অধিকার দিছে আপনাদের। খুনীদের আশ্রয় দিয়ে মানবতার কথা বলেন! আমাদের দেশের মানুষের ভাগ্য আমরা গড়তে পারি।

দুপুর দুইটায় লালমাই উপজেলার বাগমারা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি। সম্মেলন পরিচালনা করেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসিমুল আলম চৌধুরী নজরুল এমপি এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আবুল হাশেম খাঁন এমপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন