1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় নিজের বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধাকে জবাই করে হত্যা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় নিজের বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে। নিহত বৃদ্ধা মৃত তারা মিয়া বেপারীর স্ত্রী মিনরা বেগম।
বৃদ্ধাকে জবাই করে হত্যার খবর শুনে জেলা পিবিআই পরিদর্শক মনজুর আলম, সিআইডি টিম ও তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনা স্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন এবং রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী।
এবিষয়ে প্রতিবেশীদের নিকট জানতে চাইলে, তারা বলেন, আমরা সবাই হতভাগ, কেনো কে বা কারা এই বৃদ্ধা মহিলাকে ঘরে ডুকে জবাই করে হত্যা করলো? আমরা এই হত্যার সঠিক বিচার চাই।
নিহতের বড় ছেলে আবুল বাশার ভাষানীর নিকট জানতে চাইলে তিনি বলেন,আমি গৌরীপুর বাজারে ভাড়া থাকি। সকালে খবর পেয়ে বাড়িতে আসি। আমি নিজেও বুঝতে পারছি না কেনো আমার মাকে এমন নির্মমভাবে হত্যা করেছে। আমি আমার মায়ের হত্যার বিচার চাই। ঘরে কে কে থাকতেন জানতে চাইলে ভাষানী বলেন, তাহার ছোট ভাই সৌদি আরব প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী সাবিনা আক্তার পলি (৩০) তার ছেলে জিহাদ (১২) ও জিদান(৮) থাকেন।
স্থানীয় ইউপি সদস্য আশ্রাফ উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন,মিনরা বেগম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন,আমরাও কোনো ধারনা করতে পারছি না।
এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, হত্যার খবর পেয়ে আমিসহ জেলা পিবিআই ও সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থলে যাই এবং পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছি। আমাদের তদন্ত এবং অভিযান অব্যাহত আছে, আশা করি শীগ্রই হত্যার রহস্য উদঘাটন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন