1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

তিতাসে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, পুলিসহ আহত ৭

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহির মারা গেছেন। এসময় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সাবেক মেম্বারের বিল্ডিং এ অগ্নিসংযোগেরও ঘটনাও ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. জহির ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন আবু মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের মানিক কান্দি গ্রামে বিকেলে মৎস্য খামার নিয়ে সাবেক মেম্বার সাইফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ পৌছে উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করে পুলিশ। সন্ত্রাসীরা নিহত জহিরকে মারধর করে মুমুর্ষ অবস্থায় রাস্তায় ফেলে চলে গেলে, এসময় তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশের এসআই মো. মাহমুদুল হাসানসহ উভয়পক্ষের অন্তত ৬/৭জন আহত হন।
নিহত জহিরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সাইফুল মেম্বারের বসত ঘরের ভিতরে কে বা কারা আগুন লাগিয়ে দিলে পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, ভিটিকান্দিতে দুই পক্ষের মারামারির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক পক্ষের সাথে কথা বলার সময় অপর পক্ষ হামলা করে। এসময় আমাদের পুলিশ সদস্যও আহত হয়েছে। তবে শুনেছি আহত একজন মারা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান