1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ডের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এবারো মাসব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে বর্নিল আলোকসজ্জা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ বিজয় র‌্যালী ক্রীড়া প্রতিযোগীতা, র‌্যাফেল ড্র,মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
বীর বাঙ্গালীর অহংকার বিজয় মাসের ৪ ডিসেম্বর বেলা ৪ টায় স্হান শিক্ষা বোর্ডে প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের। মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে উদযাপন কমিটির আহবায়ক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপ বিদ্যালয় পরিদর্শক কামরুনজামান সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে বেলুন উড়িয়ে মাসব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করা হয়।পরে প্রীতি ভলিবল খেলার মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ,কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম,উপ পরিচালাক (হি: ও নি:) মোহাম্মদ ছানাউল্যাহ সহ বোর্ডে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই মাসে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বহু আগেই সুখি সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ হতো।
তবে অনেক বাঁধা বিপত্তির মাঝেও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন।আমরা সেই লক্ষ্যের সারথী হতে চাই। নতুন প্রজন্মের মাঝে স্মরনীয় করে রাখতে চাই। এবারের বিজয়ের মাস উদযাপিত হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে।সাম্প্রদায়িক শক্তির ধারক-বাহকদের প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে সবাইকে উজ্জীবিত হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান