1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় গণসমাবেশ খালেদার পাশে তারেকের সম্মানেও চেয়ার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

অন্য বিভাগীয় সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে মঞ্চে চেয়ার ফাঁকা রাখা হলেও কুমিল্লায় তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও রাখা হয়েছে চেয়ার।
এর আগে দলটির ৭টি বিভাগীয় গণসমাবেশের মঞ্চে খালেদা জিয়ার সম্মানে চেয়ার ফাঁকা রাখা হয়েছিল।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে কারাগার থেকে মুক্তি পেলেও সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
অন্যদিকে বিদেশে অর্থ পাচার, ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন।
২০০৭ সালে সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তারের পরের বছর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে আর ফেরেননি বিএনপির এই নেতা।
কুমিল্লার টাউন হল মাঠে চলছে বিএনপির বিভাগীয় এই গণসমাবেশ। বেলা ১১টায় কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেন মঞ্চে।
সকাল ১০টায় সমাবেশস্থলে দেখা যায়, মিছিলে মিছিলে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।কুমিল্লা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিসহ চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন।
এর আগে গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থল ঘুরে গেছেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিন।
নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে গত ৮ অক্টোবর থেকে প্রতি শনিবার দেশজুড়ে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। এ পর্যন্ত ৭টি সমাবেশ সম্পন্ন হয়েছে। অষ্টম সমাবেশটি হচ্ছে কুমিল্লায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন