1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লা টাউন হল মাঠে জুমার নামাজ আদায় করলেন বিএনপি নেতাকর্মীরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৯৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল ঐতিহাসিক টাউন হল মাঠে জুমার নামাজ আদায় করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা দেড়টায় তাঁরা মাঠে জুমার নামাজ আদায় করেন। বৃহস্পতিবার থেকে ওই সমাবেশস্থলে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী অবস্থান করছেন।
জুমার নামাজের জামাতে অংশ নেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ হোসেন, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন সহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলার নেতা-কর্মীরা। নামাজ শেষে আগামীকাল শনিবারের বিভাগীয় গণসমাবেশ সফল করতে দোয়া ও মোনাজাত করা হয়। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, নগরীর কেন্দ্রীয় মসজিদ কান্দিরপাড় সহ সবকটি মসজিদেই জুমার জামাতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। এছাড়া সমাবেশস্থল টাউন হল মাঠে নেতাকর্মীদের অংশগ্রহণে জুমার এ নামাজ আদায় করা হয়। এতে পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর থেকে আগত নেতা-কর্মীরাও এতে শরিক হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন