1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

দাউদকান্দিতে ছয় দোকান পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৫৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড়ে হাজী সুজাত আলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৬টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
শুক্রবার(১৮নভেম্বর) আনুমানিক দুপুর ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার গৌরীপুর মোড় হাজী সুজাত আলী মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ড মোড় মতলব সড়কে হাজী সুজাত আলী মার্কেটের একটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত।ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ৬টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিভাতে গিয়ে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি কোটি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান দাউদকান্দি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নেন ফায়ার সার্ভিস।
আগুন নিভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধিদের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় আরো ২০-২৫ টি দোকান ঘর।
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মো.রাসেল জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে।তদন্ত সাপেক্ষে সেটা নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ