1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

দাউদকান্দিতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভিক্ষুকের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩০১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-হোমনা সড়কে পেন্নাই স্টামফোর্ড স্কুলের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল এক ভিক্ষুকের।
মঙ্গলবার আনুমানিক বিকাল ৪ টায় গৌরীপুর-হোমনা সড়কের উক্ত স্থানে হোমনা থেকে কুমিল্লা গামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারী ভিক্ষুক সেনোয়ারা বেগমকে(৬০) কে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত সেনোয়ারা বেগম দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের রাঙ্গা শিমুলিয়া গ্রামের বাসিন্দা।
এদিকে একতা পরিবহনের বাসটি আটক করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ