1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থী ৮৭ হাজার ৬ শ’পরীক্ষা দিচ্ছেন না ৩১ হাজার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৪৬১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা ২০২২। সারা দেশের মত আজ শনিবার সকাল ১০ টা থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬টি জেলার ১৯২ টি কেন্দ্রে এক যোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ৪১৯টি প্রতিষ্ঠান থেকে কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৬ শ ৪১ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৪৯ হাজার ৫ শ ৭০ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৭১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৫ জন, মানবিক বিভাগে ৪১ হাজার ৫ শ ৯০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৫ হাজার ২৬ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ১ শ ৭২ জন, ফেণী জেলায় ৮ হাজার ৬ ৭২ জন, নোয়াখালী ১৪ হাজার ৭ শ ১১ জন, চাঁদপুর জেলায় ১৪ হাজার ৩০ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১১ হাজার ৮ শ ৮২ জন, লক্ষীপুর জেলায় ৭ হাজার ৪ শ ৭৪ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্র কুমিল্লা জেলায়। বোর্ড সূত্রে জানা গেছে, ২০২২ সালের কুমিল্লা বোর্ডে অধীনে এইচএসসি পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করে ১ লাখ ১৬ হাজার ৫ শ ৭১ জন। তার বিপরীতে ফরম পূরণ করেছে ৮৫ হাজার ২ শ ৭৮ জন। অর্থাৎ রেজিষ্ট্রেশন করেও কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না ৩১ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী। ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৩৬২ জন মেয়ে এবং ১২ হাজার ৯৩১ জন ছেলে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের বলেন, আগেই পরীক্ষার সকল প্রস্তুতি সফল ভাবে সম্পন্ন হয়েছে। প্রত্যেক কেন্দ্রে খবর নেয়া হয়েছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে কেন্দ্রগুলোতে। আশা করি কুমিল্লা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে কুমিল্লায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলায় পরীক্ষা চলে গেছে। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে কুমিল্লাতে পরীক্ষা শুরু হচ্ছে এবং তা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা