1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

কুমিল্লা আ’লীগের এক গ্রুপের শোডাউন: ৫ নভেম্বর সম্মেলনে যাবেন এমপি সীমা

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৬৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

৫ নভেম্বর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলকে ঘিরে বৃহস্পতিবার শো-ডাউন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এ গ্ৰুপ। এ শো-ডাউনের নেতৃত্ব দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। বৃহস্পতিবার কুমিল্লা মডার্ণ স্কুলের সামনে থেকে শুরু শোডাউনে নেতাকর্মীর উপস্থিতিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুমিল্লা প্রধান প্রধান সড়কগুলো।
কুমিল্লার কান্দিরপাড়,রাজগঞ্জ ও প্রেস ক্লাব মোড় থেকে হাজার হাজার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী পূবালী চত্বরে এসে জমায়েত হয়।
এসময় নেতারা আগামী ৫ নভেম্বরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত থাকবেন এবং সম্মেলন সফল করতে কাজ করবেন। কেউ বাধা দিলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন।
বক্তব্য রাখেন, শো-ডাউনের সভানেত্রী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান মিঠু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ