1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় একটি স্টুডিওতে বিভিন্ন প্রকার ভুয়া সনদ তৈরীর অভিযোগে একজন গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ইপিজেড এলাকার একটি স্টুডিওতে বিভিন্ন প্রকার ভুয়া সনদ,জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরী চক্রের মূল হোতা সাইফুল ইসলাম(৩৪)কে গ্রেফতার করে র‌্যাব কুমিল্লা।গ্রেফতারকৃত সাইফুল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের মৃত ফজর আলী’র ছেলে ।বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আজ শুক্রবার বিকেলে এ কথা নিশ্চিত করেছেন।
র‌্যাব কুমিল্লা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড এলাকার একটি স্টুডিও দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুলকে গ্রেফতার করে। এ সময়ে তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১ টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি কী-বোর্ড, ১ টি মাউস, বিভিন্ন ভূয়া সনদ, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের নথি-পত্রাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার স্টুডিও দোকানের মধ্যে ব্যবসার আড়ালে সে বিভিন্ন প্রকার ভুয়া সনদ,জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরীর নামে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল এবং এসব ভুয়া সনদ তৈরীর জন্য সে লোকজনের নিকট থেকে মোটা অংকের অবৈধ অর্থ গ্রহণ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ