1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় অপহরণকারী দুই সদস্য আটক,অপহৃত যুবক উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নগরীর মোগলটুলি থেকে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্যরা। এসময় ওয়াকিল আহম্মেদ আপন (১৮) নামে অপহৃত যুবককে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জনৈক শান্তা আক্তার ১১ সেপ্টেম্বর র‌্যাব অফিসে এসে মৌখিকভাবে জানান যে তার আপন ছোট ভাই ওয়াকিল আহম্মেদ আপন (১৮) গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৬ টায় হাল্কা নাস্তা খাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরবর্তীতে, আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তার মা-আঞ্জুমান আরা বেগমেরর মোবাইল নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তি কল করে বলে যে, আপনার ছেলে আমাদের কাছে আছে। যদি আপনার ছেলেকে ফেরত পেতে চান তাহলে ৫০ হাজার টাকা আপনার ছেলের বিকাশ নম্বরে এখনি পাঠান ছেলেকে প্রাণে মেরে ফেলব। এর মধ্যে অপহরনকারীরা ভিক্টিমের আত্মীয়-স্বজনকে ফোন করে টাকার জন্য থ্রেড দিতে থাকে। টাকা প্রেরণ করতে লেট হওয়ায় ভিকটিমের হাত কেটে তারা হাতের ছবি পাঠায়।
পরবর্তীতে আমাদের পরামর্শ মোতাবেক তাদেরকে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয় এবং বাকি টাকা অল্প সময়ের মধ্যে পাঠানো হবে বলে জানানো হয়। তখন ভিকটিমের বোন ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠালে বিকাশের লেনদেনে বিশ্লেষণ করে আমরা অপহরণকারীদের লোকেশন শনাক্ত করতে সক্ষম হই। তথ্য প্রযুক্তির সহায়তায় কোতোয়ালী থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই এবং একই সাথে সামবির (১৯) এবং বায়েজীদ হোসেন রিয়াদ (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হই।

উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপহরণ সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল