1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেবীদ্বারে সড়কে প্রাণ গেল একই পরিবারের দুই ,গুরুতর আহত- ৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বার দেখা হয়েছে

দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি

কমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ একই পরিবারের ২ জন নিহত ও ৪ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
আহত নিহতদের মধ্যে সিএনজি চালক ছাড়া বাকী ৫ জনই একই পরিবারের। ওরা সবাই দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের নিজাম উদ্দিন ফকির বাড়ির অধিবাসী।
শুক্রবার দুপুর ১টায় উপজেলার বড়শালঘর এলাকার একই পরিবারের ৫জন সিএনজি যোগে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার সাইলচর কোড়েরপাড় পৌছানোর পর, পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় সিএনজিটি দুমড়ে মুচড়ে পাশ^বর্তী একটি গাছের সাথে ধাক্কা লেগে ওই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহতরা হলেন দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের নিজাম উদ্দিন ফকির বাড়ির বজলুর রহমানের স্ত্রী উপজেলার ধামতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা বেগম (৪৫), বজলুর রহমানের নাতী (আওলাদ হোসেনের ছেলে) আবির (৫)। আহতরা হলেন একই বাড়ির মৃতঃ রহমান হাজীর পুত্র বজলুর রহমান (৬০) বজলুর রহমানের পুত্র আওলাদ হোসেন, আওলাদ হোসেনের পুত্র আশিক (৭) ও সিএনজি চালক দেবীদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের আব্দুল আলীমের পুত্র শান্ত (২০)। আশংকাজনক অবস্থায় শুক্রবার বিকেলে বজলুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দূর্ঘটনার পর স্থানীয়রা সিএনজি চালক ও একই পরিবারের ৫ যাত্রীসহ ৬জন গুরুতর আহত অবস্থায় প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কুমেক হাসপাতালে নেয়ার পর শিক্ষিকা হাজেরা বেগম (৪০) ও তার নাতী আবির (৫)’র মৃত্যু হয়।
এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন জানান, আমাদের পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত নিহত কাউকে পায়নি। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যেয়েও কোন তথ্য নিতে পারেনি। দূর্ঘটনায় কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও ঢাকা-মেট্রো-ট-১৬৫৫১৮ নং এর ট্রাকটি হেফাজতে নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন