1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

ব্রাহ্মণপাড়া সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে তুষার খাঁ (৩৫) নামের বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শশীদল বিওপির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয়রা জানান, ভোরে ভারতীয় এক নাগরিক ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে সীমান্তে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে পড়ে থাকতে দেখে মসজিদের ইমামকে জানান। পরে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে অবগত করেন।
খবর পেয়ে বিজিবির শশীদল বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভারত অংশে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিএসএফও ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিজিবি-বিএসএফের মধ্যে অজ্ঞাত যুবক কোন দেশের নাগরিক তা নিশ্চিত করতে দফায় দফায় আলোচনা হয়। বিজিবি ও বিএসএফ দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় যুবককে বাংলাদেশে যথা সময়ে নিয়ে আসা সম্ভব হয়নি।
পরে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের ফুফু আসমা বেগম জানান, আমার স্বামী কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তুষার আমার স্বামীকে দেখতে বুধবার সকালে হাসপাতালে আসে। সেখান থেকে সকাল ১০টায় তুষার শশীদল এলাকায় আমাদের বাড়িতে আসে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা শশীদল রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাঁকে পাইনি। পরে ফেসবুকে তার ছবি দেখে নিশ্চিত হই এটি আমার ভাইয়ের ছেলে। বিষয়টি বিজিবিকে জানানো হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. কাজী তানভীর আবসাল বলেন, বিকেল পৌনে ৪টায় ঘটনাস্থলে এসে প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত পাই। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শশীদল বিওপির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল খালেক জানান, সকাল ৬টায় খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসময় গুরুতর আহত অবস্থায় এক যুবককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি আমাদের কাছে মরদেহ হস্তান্তর করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল