1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

ঔষধের ভ্যানে ইয়াবা-ফেন্সিডিল,গাঁজাসহ একজন আটক

বিশেষ প্রতিবেদন
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদকদ্রব্য পরিবহনের জন্য বিশেষ প্রক্রিয়ায় ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যান ব্যবহার করে তার ভিতরে ঔষধের আড়ালে মাদক পরিবহন করা হচ্ছিলো। ঔষধের নাম ভাঙ্গিয়ে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছিলো ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। সুপরিচিত ঔষধ কোম্পানির নাম ব্যবহৃত এমনি একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমানে মাদকসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব কুমিল্লা। র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহষ্পতিবার সকালে সদর দক্ষিণের পদুয়ারবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৮,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ বোতল ফেন্সিডিল ও ৮৩ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং একটি টি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁদপুর জেলার কঁচুয়া থানাধীন চাপাতলী (দক্ষিণ পাড়া) গ্রামের মিজানুর রহমান এর ছেলে মোঃ আল-আমিন হোসেন সুমন (৩১)। র‌্যাব জানায় ,প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল মাদককারবারিরা। এছাড়াও, মাদকদ্রব্য পরিবহনের জন্য বিশেষ প্রক্রিয়ায় ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যান ব্যবহার করে তার ভিতরে ঔষধের আড়ালে মাদক পরিবহন করে আসছিল বলে স্বীকার করে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ি। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল