1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

কুমিল্লার নিবেদিতা হাসপাতালের অপারেশন থিয়েটারের ফ্রিজে গরুর গোস্ত,বন্ধের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর চকবাজারের তেলিকোনা এলাকার নিবেদিতা নামক একটি হাসপাতালের অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি ও ঔষধ সংরক্ষণের ফ্রিজে গরুর গোস্ত দেখা গেছে। এছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার( ৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নিবেদিতা নামক হাসপাতালে অভিযান পরিচালনা করে জেলা সিভিল সার্জন কার্যালয়। এসময় ওই হাসপাতালের অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি ও ওষুধ সংরক্ষণের ফ্রিজে গরুর গোসত পাওয়া যায়। এছাড়াও হাসপাতালে সদ্য অপারেশন করা একজন রোগী পাওয়া গেলেও ২৪ ঘণ্টার মধ্যে কোন নার্স বা ডাক্তার ওই রোগীকে দেখতে আসেন নি। তাছাড়া কোন ডাক্তার বা কোন নার্সও ওই হাসপাতালে দেখা যায়নি। এমন অবেহেলা ও স্বাস্থ্য সেবার মানের দুরবস্থার কারণে হাসপাতালটি সিলগালা করার ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু সেখানে রোগী থাকায় তা তাৎক্ষণিক বন্ধ করা হয়নি। নতুন রোগী ভর্তি না করিয়ে বর্তমান যারা আছে তাদের চলে যাওয়ার পর এই হাসপাতাল বন্ধ করা হবে। সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার (কোওর্ডিনেটর) আবদুল্লাহ আল সাকী বলেন, আমরা তিনটি হাসপাতালে অভিযান করেছি। দুইটির সামান্য কিছু ত্রুটি ছিল যা সতর্ক করা হয়েছে। কিন্তু নিবেদিতা হাসপাতালে অবস্থা খুবই নাজুক। সামান্য সংখ্যক রোগী। কোন ডাক্তার নেই, নার্স নেই, কোন বর্জ্য ব্যবস্থা নেই। রোগীরা অভিযান করেছেন, একজন ম্যানেজার আছন তিনি ডাক্তার, তিনিই নার্স আবার তিনি অপারেশনও করেন। আমরা হাসপাতালটি বন্ধের ঘোষণা দিয়েছি। তবে কিছু রোগী থাকায় বলেছি নতুন কাউকে ভর্তি না করাতে এবং যারা আছে তাদের দ্রুতই ব্যবস্থা করতে। শিগগিরই আমরা যাব আবার সেই হাসপাতালে। অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা কেয়া রাণী। তিনি বলেন, ওই হাসপাতালের ফ্রিজে গরুর গোশত আমরা দেখেছি। ওই ফ্রিজটি যদিও অপারেশন থিয়েটারের বাইরে কিন্তু অপারেশনের সময় তা ভেতর নেয়া হয়। এবং এটাতেই অপারেশনের ওষুধ ও যন্ত্রপাতি রাখা হয়। এই ফ্রিজটির নিচের অংশে যন্ত্রপাতি ও ওপরের অংশে গোশত রাখা ছিল। যার ফলে জীবাণু ছড়িয়ে পড়াটা একধমই স্বাভাবিক। তাই আমরা সিদ্ধান্ত নিলাম হাসপাতালটি বন্ধ করতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক