1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

কুমিল্লায় বাড়তি দামে সার বিক্রি ও ক্ষতিকর রং ব্যবহারে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৭০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নির্ধা‌রিত মূ‌ল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও খাবারে ক্ষতিকর রং ব্যবহার করাসহ বিভিন্ন অভিযোগে পাঁচ প্রতিষ্ঠান‌কে ৭২ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। রবিবার কু‌মিল্লার সদর উপ‌জেলার নোয়াপাড়া,হা‌তিগাড়া ও কা‌লির বাজার এলাকার নিত‌্যপ‌ণ‌্য ও সা‌রের দোকা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অ‌তি‌রিক্ত দামে সার বি‌ক্রি করায় কা‌লির বাজার এলাকার গোমতী ট্রেডার্সকে ১০ হাজার টাকা একই অ‌ভি‌যো‌গে শ‌ফিক ট্রেডার্সকে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। সা‌রের দোকা‌নে লাল সালু‌তে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় হা‌তিগাড়া এলাকার শা‌মিম এন্টারপ্রাইজ‌কে ৫ হাজার টাকা এবং কা‌লির বাজা‌রের কৃ‌ষি ঘর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও অ‌বৈধ প্রক্রিয়ায় খাদ‌্য প্রস্তুত এবং খাবা‌রে ক্ষ‌তিকর রং ব‌্যবহার করায় নোয়াপাড়া এলাকার তা‌হের ফুড প্রোডাক্টস‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা এবং অনু‌মোদনহীন ২ কৌটা রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়। রবিবারের এ তদারকি অভিযানে মোট পাঁচ প্রতিষ্ঠান‌কে ৭২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ