1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

ব্রাহ্মণপাড়ায় মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

অনলাইন ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৫৪৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

মা-বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর(গাঘড়াকাটা) গ্রামের মো. সোহাগ ভূঁইয়া। হেলিকপ্টার দেখতে ভিড় জমান এলাকার উৎসুক জনতা। বিয়ে শেষে হেলিকপ্টারে করে কনেকে বাড়ি নিয়ে যান তিনি।
মো. সোহাগ ভূঁইয়া কান্দুঘর গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। আর কনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামের মো. হুমায়ন কবির ও মোসা.পারভীন আক্তারের মেয়ে মৌসুমী আক্তার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মো.সোহাগ ভূঁইয়া একজন ইতালি প্রবাসী। তার বৃদ্ধ মা-বাবার স্বপ্ন পূরণ করতে তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ নেন। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজ এলাকা থেকে হেলিকপ্টারে চড়ে এবং অর্ধশতাধিক মাইক্রোবাস ও শতাধিক মোটরসাইকেল নিয়ে কনের বাড়িতে যান।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু,ইতালি প্রবাসী মো.লুৎফুর সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি)অপ্পেলা রাজু নাহা, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ ব্যাপারে সোহাগ ভূঁইয়ার মামা লুৎফুর সরকার বলেন, আমার বোন আর ভগ্নিপতির স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়িয়ে ছেলের বউকে ঘরে তুলবেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল