1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

লালমাইয়ে মাদরাসার দেওয়াল ভেঙে প্রাণ গেলো ছাত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৩৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাইতে নির্মাণাধীন মাদরাসা ভবনের দেওয়াল ভেঙে সালমা আক্তার (১৯) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন বাগমারা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।
লালমাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সালমা আক্তার উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলার প্রবাসী আবদুল ওয়াদুদের মেয়ে। তিনি মিশকাত শ্রেণির ছাত্রী ছিলেন। আহত তাসফিয়া একই ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা ইব্রাহিম খলিলের মেয়ে।
এসআই সাধন কান্তি চৌধুরী জানান, দুপুর আড়াইটার দিকে সালমা আক্তার ও তাসফিয়া মাদরাসা থেকে বের হওয়ার পথে হঠাৎ নির্মাণাধীন তৃতীয় তলার ছাদ থেকে সিঁড়ি রুমের দেওয়াল ভেঙে পড়ে। এ সময় ইট পড়ে ঘটনাস্থলেই সালমার মৃত্যু হয়। এ ঘটনায় তাসফিয়া আহত হন।
এ সময় উপস্থিত সকলে দ্রুত তাসফিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান এসআই সাধন কান্তি চৌধুরী।
মাদরাসার মোহতামীম হাফেজ মিজানুর রহমান বলেন, থানায় গিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল