1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

বরুড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৯০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় বজ্রপাতে মো. সিদ্দিকুর রহমান (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
নিহতের ছোট ভাই নজির মিয়া জানান, সকালে মো. সিদ্দিকুর রহমান বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের জমিতে কাজ করতে যান। সাড়ে ৯টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খোশবাস উত্তর ইউনিয়নের সবুজ ছাতা ক্লিনিকে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয় সম্পর্কে অবগত হয়েছি। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ