1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

দাউদকান্দিতে ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৬৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে ভুয়া ডাক্তার মো. বিল্লাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করা হয়।
সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সাব ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন।
উপজেলা প্রশাসন ভুয়া ডাক্তারদের ধরতে দাউদকান্দি পৌরসভার বাজারে অভিযান পরিচালনা করতে মাঠে নেমেছে এমন টের পেয়ে একাধিক ভূয়া ডাক্তার নিজ নিজ চেম্বার তালাবদ্ধ করে পালিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান বলেন- একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি কর্তৃক নিবন্ধিত থাকতে হয়,বিল্লাল বিএমডিসি’র কোনো নিবন্ধন দেখাতে না পারলে অপচিকিৎসার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেওয়া হয়।
উল্লেখ্য দীর্ঘ কয়েক বছর ধরে ভূয়া ডাক্তার মো. বিল্লাল হোসেন পৌর সদরে নিজ নামে চেম্বার খোলে শিশু থেকে বিভিন্ন বয়সের রোগীর চিকিৎসা করতেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০