1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

নিখোঁজের ৪ দিন পার হলেও খোঁজ মিলছেনা ব্যাবসায়ী হাসানের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৫২১ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব দেবীদ্বার : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা দেবীদ্বারে নিখোঁজের ৪ দিন পার হলেও খোঁজ মিলছে না ব্যাবসায়ী হাসান সরকারের। এবিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়েছে।

নিখোঁজ ডায়েরী ও পারিবারিক সূত্রে জানা যায়, দেবীদ্বার উপজেলার বারেরা গ্রামের মোঃ মহসিন সরকারের ছেলে মোঃ হাসান সরকার(২১) সে বারেরা বাজারে বিকাশ ফেক্সিলোড ও কসমেটিক ব্যাবসা করেন এবং বিকাশে চাকরি করতেন।

গত ২৩-০৭-২০২২ইং শনিবার রাত ৮টায় দোকানের হিসাব নিকাশ করিবে বলে দোকানের উদ্দেশ্যে ঘর থেকে বেড়িয়ে আসে। গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার মোবাইল নাম্বারে কল করে ফোন বন্ধ পাওয়া যায়। তারপর থেকেই হাসানের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সকলের বাড়িতে খোঁজ নিয়েও হাসানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এমতাবস্থায় হাসানকে খুঁজে পেতে দিকবিদিক পাগলের মতো ছুটাছুটি করছে তাঁর পরিবার। পরিবারের একমাত্র ছেলে হাসানের খুঁজ না পেয়ে ২৪-০৭-২০২২ইং তারিখ রবিবার হাসানের মা রফেজা বেগম বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি নিখোঁজ ডায়রি করেন, যাহার জিডিনং-১১৫৩।

হাসানের পিতা মহসিন সরকার বলেন, আমি আমার ছোট মেয়েকে নিয়ে ঐদিন কুমিল্লা মেডিকেলে যাই, আমার বাড়িতে আসতে রাত দশটা বেজে যায়। অনেক রাত হলে পরে শুনি হাসান এখনো বাসায় আসেনি। আমার ছেলের আজো কোনো সন্ধান পাইনি, তার খুঁজে থানায় নিখোঁজ ডায়রি করেছি এবং র্যাবের কাছেও দরখাস্ত করেছি।

এবিষয়ে দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, আমাদের কাছে দেয়া ফোন নাম্বার ট্র্যাক করে গতদিন সোমবার লোকেশন চাঁদপুর দেখতে পাই। আজ আবার সেই নাম্বার বন্ধ পাওয়া যায়। তিনি বার বার লোকেশন চেন্জ করছেন। আমাদের টিম গুরুত্বসহকারে তাকে উদ্বারে এ বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল