1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় বাসের ধাক্কায় বাঁশি বাদক মনির নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৬৫৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মনির হোসেন এক বাঁশি বাদক নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) ভোর চারটায় উপজেলার বিজয়পুরের হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত প্যাড বাদক সহযোগী বোরহান উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
নিহত মনির হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের তোতা মিয়ার ছেলে।
নিহত মনির ও আহত বোরহান দুজনেই সাংস্কৃতির সংগঠন ‘দ্যা কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা’র সদস্য ছিলেন। এই সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে (কিষাণ) আজ দুপুরের দিকে মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত বোরহানের বরাতে তিনি বলেন, ভোর সাড়ে চারটার দিকে তারা লাকসামের একটি অনুষ্ঠানের শেষ করে কুমিল্লা ফিরছিল। যখন হরিশ্চর এলাকায় আসলো পেছন থেকে একটি বাস তা থেকে ধাক্কা দেয়। এসময় মনির হোসেন ঘটনাস্থলেই মারা যায়। পরে বোরহান কি উদ্ধার করে হাসপাতালে উদ্দেশ্যে গাড়িতে তুলে দেয়। ঘটনাস্থল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেন।
এদিকে সংগঠনের আরেক সদস্য রাসেল দেওয়ান বলেন, তারা লাকসামে চারজন গিয়েছিল দুইটি বাইকে। দুজন সামনে ছিল। মনির ভাই এবং বোরহান পেছনে ছিল। দুর্ঘটনাকবলিত হলে মনির ভাই মারা যায় এবং বোরহানকে হাসপাতালে নেয়া হয়। আমাদের আজকে সন্ধ্যায় ভৈরবে আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা। যে কারণে আমরা একটি বড় বাস ভাড়া নিয়েছি। এবং মনির ভাই লাকসাম থেকে আসলে ভৈরবের উদ্দেশ্যে রওনা দিতাম। আমরা সবাই যাচ্ছি কিন্তু মনির ভাইয়া যাচ্ছেন না। তিনি চলে গেলেন পরপাড়ে। আমাদের সবচেয়ে বড় সাহস ছিল মনির ভাই। দারুন বাঁশি বাজাতেন, শো মাতিয়ে রাখতে তার ভূমিকা সবচেয়ে বেশি।
লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, আমরা একটু আগেই খবর পেয়েছি। সেখানে পুলিশ গেছে। তবে কাউকে পায়নি। আমরা খবর নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল