1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় কুরবানির মাংস নিয়ে ফেরার পথে চাচা ভাতিজা নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৪৮৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কোরবানির মাংস নিয়ে গ্রামের বাড়ি শহরের বাসায় যাবার পথে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী চাচা- ভাতিজা। মোটরসাইকেলে থাকা আরো একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিকাল সাড়ে চারটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাকসুদুর রহমান নবীপুর গ্রামের মৃত মো. সফিকুর রহমানের ছোট ছেলে এবং সফিকুর রহমানের বড় ছেলে ইতালি প্রবাসী মো. রিপন এর ছোট ছেলে ফাহাদ(৮) নিহত হয়েছেন।

মাকসুদুর রহমান এর চাচা অলিতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মো. শাহ আলম জানান, কুমিল্লার বরুড়ার উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের মো. মাকসুসুর রহমান(৩৮) আপন ভাতিজাকে নিয়ে নবীপুর গ্রাম থেকে কুমিল্লা শহরের বাসায় যাওয়ার পথে আজ বিকেল ৪.৩০ মিনিট সময়ে মোটর সাইকেল দুর্ঘটনায় চাচা ও ভাতিজা দুইজন ঘটনাস্থলে নিহত হন।
আপন চাচা ভাতিজার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকের ছায়া পড়েছে খোশবাস ইউনিয়ন সহ বরুড়া উপজেলায়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, লোকমুখে শুনেছি দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে আমরা হতাহত কাউকে পাইনি। রাস্তার পাশে পড়ে থাকা একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে পরে জানাতে পারবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল