1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

চৌদ্দগ্রামে মোবাইল কেনাকে কেন্দ্র করে যুবক খুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৪৭৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুর রউফ নয়ন(৩৮) নামের এক রাজমিস্ত্রির হেলপারকে খুন হয়েছে।
বুধবার বিকেল ৫ টায় বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ জুলাই) সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে।

নিহত নয়ন নোয়াগ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। তার তিন ছেলে ও ৯ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশের সুত্রে জানা জানা যায় – মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফুলগ্রাম থেকে এক যুবক মোবাইল বিক্রি করার জন্য একই ইউনিয়নের নোয়াগ্রামে নয়নের বাড়িতে আসে। মোবাইল বিক্রির সময় একই বাড়ীর কালাম নামে এক যুবক তাকে বাধা দেয়। এই নিয়ে কালাম ও নয়নের মধ্যে বাকবিতন্ডা হয় এবং নানা হুমকি-ধমকি দিতে থাকে। এরই জের ধরে বুধবার সকালে আবদুর রউফ নয়ন নিজ বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড়ে গেলে একই বাড়ির আবুল কাশেমের ছেলে আবুল কালাম ক্ষুব্ধ হয়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আবদু রউফ নয়নকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে নয়নের আত্মচিৎকারে বাড়িতে থাকা তার বোন আসমা আক্তারসহ স্থানীয়রা দৌড়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুর রউফ নয়নের মা সবুরা বেগম আহাজারি করে বলেন, ‘আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করতো। আমার ছেলের কোন শক্র নেই। তুচ্ছ ঘটনায় তাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই’।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন রযেছে। অপরাধিকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল