1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লা কলেজ থিয়েটারের ১যুগ পূর্তি উৎসব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৭০৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা কলেজ থিয়েটারের একযুগ পূর্তি উপলক্ষে ১জুলাই কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে উৎসবের আয়োজন করা হয়। বিকেল ৫টায় বর্ণাঢ্য র‍্যালি ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহাদুর হোসেন। অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন “এমন আয়োজনে এখানেই আমার প্রথম আসা। আগামীতে আমি কুমিল্লার সকল সাংস্কৃতিক সংগঠন গুলোর সাথে থাকবো”
অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা শেষে কুমিল্লা কলেজ থিয়েটারের সদস্যরা “চাঁদ পালঙ্কের পালা” নামের একটি নাটক মঞ্চায়ন করেন। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন আতিকুর রহমান সুজন। সহঃ নির্দেশনায় মাসিকুর রহমান বান্নাহ। নাটকের পূর্বে একযুগ পূর্তি উপলক্ষে “যুগ সারথি” নামের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মামুন রেজা, কুমিল্লা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নুরুর রহমান খান, প্রতিবিম্ব থিয়েটারের সভাপতি নাট্যগুরু শাহজাহান চৌধুরী, নাট্যকার ও নির্দেশক এইচ আর অনিক। সভাপতিত্ব করেন কুমিল্লা কলেজ থিয়েটারের সভাপতি আনোয়ারুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা কলেজ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক আশিক পায়েল। এ সময় কুমিল্লার সকল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল