1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুসিক তিন কাউন্সিলর শপথের আগেই কারাগারে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৫৫৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন কাউন্সিলর। তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া,৮ নম্বর ওয়ার্ডের একরাম হোসেন ও ১৬ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর হোসেন। ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট করে তাঁরা জয়ী হন। আগামী ৪ জুলাই তাঁদের শপথ হওয়ার কথা রয়েছে।
তাঁদের মধ্যে গোলাম কিবরিয়া ও একরাম হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এবং টানা তিনবারের নির্বাচিত কাউন্সিলর। অন্যদিকে জাহাঙ্গীর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং টানা দুইবারের কাউন্সিলর।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ অক্টোবর দুপুরে শারদীয় দুর্গাপূজায় কুমিল্লা নগরের ঠাকুরপাড়া কালীতলা এলাকার রক্ষাময়ী কালীমন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন ১৪ অক্টোবর কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. আলমগীর বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম কিবরিয়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরাম হোসেনকে আসামি করা হয়। তাঁরা ওই মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনে থেকেই তাঁরা নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন।
জামিনের মেয়াদ শেষ হওয়ার পর ২১ জুন জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালতে হাজিরা দেন তাঁরা। একই সঙ্গে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তাঁরা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। ওই দুই কাউন্সিলর টানা তিনবারের নির্বাচিত কাউন্সিলর।
এদিকে ২০২০ সালের ৩১ মার্চ নগরের সংরাইশ এলাকায় বাবু মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে বাবু মিয়ার স্ত্রী পলিন আক্তার বাদী হয়ে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেনসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। কাউন্সিলর জাহাঙ্গীরসহ আট আসামি ২৯ জুন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্বাস উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জাহাঙ্গীরসহ পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য তিনজনকে জামিন দেন। আর একজন পলাতক আছেন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডের মধ্যে নির্বাচিত ৩ জন কাউন্সিলর কারাগারে আছেন। আগামী ৪ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ হওয়ার কথা রয়েছে। শপথের আগেই তাঁদের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে। মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক করণীয় ঠিক করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল