1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লা জেলায় কোরবানির পশুর চাহিদা ২ লাখ ৪৮ হাজার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৬৪০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ঈদ উল আযহার প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কোরবানীর পশুর হাট ব্যবস্থাপনা এবং পবিত্র ঈদ-উল-আযহার জামায়াত বিষয়ক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, কুমিল্লায় কোরবানীর পশুর চাহিদা ২ লাখ ৪৮ হাজার। মজুদ আছে ২ লাখ ৫৮ হাজার ৪৩২টি। এবারের ঈদের জন্য স্থায়ী পশুর হাট আছে ৭৫টি এবং এ পর্যন্ত অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে ৩৭৯টি । তবে অস্থায়ী পশুর হাটের আরও সংখ্যা বাড়তে পারে। কোরবানীর হাটে সরকার নির্ধারিত হাসিল প্রতি ১ টাকায় ১১ পয়সা বলে জানানো হয়।
এছাড়াও সভায় জানানো হয়, কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহে পবিত্র ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। সে জন্য সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সভায় জানানো হয়, চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ মজুদ রয়েছে। বিসিকের তথ্যানুসারে স্বাধীনতার পরে এ বছরের মতো এতো লবণ আগে কখনও উৎপাদিত হয়নি। সুতরাং লবণ নিয়ে যেকোন গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোরবানীর পশুর কাঁচা চামড়া সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে ছাপানো পোস্টার বিলি করা হয়।
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লা সিটি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল