1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় মুরগি নিয়ে ঝগড়া, ইটের আঘাতে ছাত্রীর মৃত্যু

লিটন মিয়া লাকু
  • আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৫০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় মুরগি নিয়ে ঝগড়া লেগে প্রতিবেশীর ইটের আঘাতে আয়েশা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেন – তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়- রবিবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর দক্ষিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় মেম্বার মকবুল মাহমুদ প্রধান জানান, নিহত আয়েশা মোহনপুর গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে। সে স্থানীয় মোহনপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সীমানায় মুরগি যাওয়াকে কেন্দ্র করে গত রবিবার নিহত আয়েশা ও তার মা পারভীনে সাথে প্রতিবেশী আজিজের স্ত্রীর বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার শুনে আজিজ ঘটনাস্থলে এসে আয়েশাকে লক্ষ্য করে একটি আস্ত ইট ছুড়ে মারলে আয়েশা সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। তখন আয়েশার মাথা থেকে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকা যাওয়ার পথেই মারা যায় সে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস জানান, মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পঠিয়েছি। মামলার প্রস্তুতি চলছে। আসামীকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল