1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেন নারী!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫৩৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় আত্মহত্যার জন্য দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে যান এক নারী। ট্রেনের ধাক্কায় থেঁতলে যায় শরীর। ট্রেন চলে যাওয়ার পর আহত অবস্থায় স্থানীয়দের সাহায্যে নেওয়া হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তার একটি ভিডিও ফুটেজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল (১৬ জুন) সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নারীর নাম বেবি বেগম। তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা।
২ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, গতকাল (১৬ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লা স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্ম থেকে এক নারী দৌড়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে যান। সাথে সাথে ট্রেনটি তাকে সামনের দিকে নিয়ে যায়। এদিকে দাঁড়িয়ে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন।

আজ শুক্রবার দুপুরে কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, আমরা আহত অবস্থায় ওই নারীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। তিনি ভালো আছেন। ট্রেনের ধাক্কায় বাম পায়ে বেশি ব্যথা পেয়েছেন। তিনি কেন আত্মহত্যার চেষ্টা করেছেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর বিস্তারিত জানতে পারবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ