1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুসিক নির্বাচন: ইশতেহার ঘোষণা করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে ৯ দফা প্রতিশ্রুতি সম্পন্ন ইশেতহার ঘোষণা করেছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
শনিবার (১১ জুন) বেলা ১১টার দিকে নগরীর ধর্মসাগর পাড়ের নিজস্ব নির্বাচনী কার্যালয় প্রাঙ্গণে ইশতেহার ঘোষণা করেন তিনি।

নিজাম উদ্দিন কায়সারের ইশতেহারের মধ্যে রয়েছে- নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গঠন, সুপরিকল্পিত আবাসন ব্যবস্থা তৈরি, মাদকসহ সামাজিক ব্যাধি ও নৈতিক শক্তির পুনরুদ্ধার, নগরীর জলাবদ্ধতা দূর করতে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ, যানজট সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা করা, নগরবাসীর স্বাস্থ্যসেবা সহজলভ্যকরণ, সুশিক্ষা নিশ্চিত করতে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, পর্যটন ও বিনোদন ব্যবস্থার জন্য নগরীর অন্তত পাঁচটি স্থানে বিনোদন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ,পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে নিবিড় বনায়ন প্রকল্প গ্রহণ করে কুমিল্লাকে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও সবুজ কুমিল্লায় রূপান্তর করা। একই সঙ্গে নগরের অভ্যন্তরে জমি ফাঁকা থাকলে তাতে কৃষি কাজে উৎসাহ দেওয়া ও আরবান এগ্রিকালচার বা ‘নগর কৃষি’ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি রয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের অধীন পয়ঃনিষ্কাশন ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধান এবং ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে বলে ইশতেহারে বলা হয়েছে।
মেয়র নির্বাচিত হলে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কায়সার বলেন, কুমিল্লাবাসী আমাকে তাদের কণ্ঠস্বর হিসেবে বেছে নিয়েছে। আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, আমার প্রতিটি ওয়াদা পূরণ করব এবং নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেব।ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নিজাম উদ্দিন কায়সারের নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক এস এ সেলিম,কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইনজীবী আমান উল্যাহ আমান, মোস্তাফিজুর রহমান বাবুল,শহীদুল্লাহ্ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ