1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

হোটেল থেকে লাকসামের নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৬৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে লাকসাম থেকে নিখোঁজ হওয়া কাউছার আলম সোহাগ (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের বটতলী পুরান রেলষ্টেশন এলাকার রিলাক্স আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যবসায়ী লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের খিলপাড়া (উত্তর পাড়া) গ্রামের আমিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় পরিবার বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে বলে জানা যায়। তিনি গত ২৮মে শনিবার সকালে ব্যবসায়িক কাজে কুমিল্লার উদ্দেশ্যে বের হওয়ার পর নিরুদ্দেশ হন। সে প্রাণ কোম্পানীর নাঙ্গলকোট উপজেলার ডিলার ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ গত ২৮ মে শনিবার সকালে ব্যবসায়িক প্রোগ্রামের কথা বলে কুমিল্লার উদ্দেশ্যে বের হন। এর পর থেকে ফোনে তাকে ঠিকভাবে না পাওয়া যাওয়ায় ৩১মে নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। এতেও সন্ধান না মিললে গত ১জুন কুমিল্লার আদালতে সুরমা এগ্রো ডিষ্ট্রিবিউশন কোম্পানীর বিরুদ্ধে পূর্বের চেক জালিয়াতির মামলার ঝামেলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলমান অবস্থায় গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম কোতয়ালী থানা থানা পুলিশ সোহাগের লাশ উদ্ধারের সংবাদ জানান লাকসাম থানাকে। কোতয়ালী থানা পুলিশের তদন্ত কর্মকর্তা ইসমাইল হোসেন আজ শনিবার (৪জুন) সকালে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর এবং সিসিটিভি ফুটেজ দেখে হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে বলে জানান তিনি।
এ ঘটনায় সোহাগের গ্রামে বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের বড় ব্যবসায়ি ছেলেকে আকষ্মিকভাবে হারিয়ে শোকে কাতর বাবা আমির হোসেন। তিনি এটিকে আত্মহত্যা মানতে নারাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ