1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

কুসিক নির্বাচনি প্রচারকালে সহিংসতায় আহত ১২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৬৪৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে দুইপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তারা কুমিল্লা সদর হাসপাতাল বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নগরীর এক নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর দক্ষিণ পাড়া এলাকায় বুধবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে সংঘর্ষের নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন,পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।’
সংঘর্ষের বিষয়ে কাউন্সিলর প্রার্থী লাটিম প্রতীকের আবুল হোসেন ছোটন বলেন, ‘বুধবার রাতে প্রচারকালে জামায়াত সমর্থিত প্রার্থী কাজী গোলাম কিবরিয়ার লোকজন আমার সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় আমার চার কর্মী লাজিম হোসেন,দিদার হোসেন, পলিন ও জাকির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় আজ থানায় মামলা করবেন বলেও জানান তিনি।
তবে পাল্টা অভিযোগ এনে কাউন্সিলর প্রার্থী কাজী গোলাম কিবরিয়া বলেন, ‘নির্বাচনি প্রচারের সময় রাতে ছোটনের কর্মী-সমর্থকদের হামলায় আমার অন্তত ৮ জন অনুসারী আহত হয়েছেন। নির্বাচন কমিশনকে ঘটনা লিখিত জানিয়েছি।
আগামী ১৫ জুন ভোট হবে কুমিল্লা সিটি করপোরেশনে। প্রার্থীদের প্রচার চলবে ১৩ জুন মধ্যরাত পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ