1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

মুরাদনগরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন চাপিতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু মুছা আল কবির ও মেম্বারদেরকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। বুধবার বিকেলে চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চেয়ারম্যান ও মেম্বারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। অনুষ্ঠানে সংবর্ধিত ইউপি সদস্যরা হলেন সংরক্ষিত মহিলা সদস্য পুতুল আক্তার, জোসনা বেগম, নাদিরা আক্তার, সাধারন সদস্য বাহারুল ইসলাম, নয়ন মিয়া, শাহাদাৎ হোসেন, দোলায়ার হোসেন, ফরিদ উদ্দিন, গোলাম মোস্তফা, আরিফ হোসেন, নানু মিয়া, রাসেল আহাম্মেদ।
চাপিতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল কাইয়ুম ভূইয়ার সভাপতিত্বে চাপিতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাহারুল হক মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক গোলাম সারোয়ার চিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ তমাল, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইসমাইল, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ^জিৎ সরকার বিষু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ধামঘর ইউপি চেয়ারম্যান আবদুল কাদির, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, শিমুল বিল্লাল, রহিম পারভেজ, শুকলাল দেবনাথ, বাহার খান। সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে জমকালো আয়োজনে চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা