1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুসিক নির্বাচন: বিদ্রোহী প্রার্থী মাসুদ ও এমপি সীমাকে ডেকেছে কেন্দ্রীয় আ’লীগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩১৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মাসুদ পারভেজ খান ইমরানকে ডেকেছে আওয়ামী লীগ। সেই সাথে ডেকেছেন জাতীয় সংসদের নারী আসনের সংস সদস্য আনজুম সুলতানা সীমাকেও।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে তাদের সঙ্গে বসবে কেন্দ্রীয় নেতারা।
জানা গেছে, ২৩ মে সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান এবং তার বোন ২০১৭ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ফোন করে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আসতে বলেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এবার দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
আগামী ১৫ জুন কুসিক নির্বাচন। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলের ভেতরকার দীর্ঘ দিনের গৃহদাহ নতুন করে উস্কে উঠছে। স্থানীয় নেতাকর্মী অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এ অবস্থায় প্রার্থীর বিষয়টি সমাধানের জন্য মাসুদ পারভেজ খান ইমরানকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল, জনমানুষের দল। অনেকের চাওয়া পাওয়া থাকতে পারে, প্রার্থী হতে পারেন, তবে দিন শেষে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে মাসুদ পারভেজ খান ইমরান এবং আঞ্জুম সুলতানা সীমাকে আজ ডাকা হয়েছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা