1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

জয়ের জন্য আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে- এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বার কাউন্সিল সদস্য পদে নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) স্বপক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে নগরীর টাউন হল মিলনায়তনে সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ কুমিল্লা এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০৬ সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত,বক্তব্য দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইয়া, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, পিপি এডভোকেট তপন বীহারি নাগ, কুমিল্লা জেলা আইনজিব সমিতির সাবেক সভাপতি আব্দুল মমিন ফেরদৌস, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, আমজাদ হোসেন, ফাহমিদা জেবিন, জিয়াউল হাসান চোধুরী সোহাগ, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান। সভার প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, সব জায়গায় সব ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর ডাকে যেমন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিলাম। সব জায়গায় শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনাকে সব জায়গায় প্রতিষ্ঠা করতে পারলে আমরা ২০৪১ সালের বাংলাদেশ বিনির্মান করতে পারবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান