1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দেবীদ্বারে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলায় থানায় অভিযোগ দাখিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবীদ্বারে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। শুক্রবার বিকেলে ওই হামলায় আহত সাংবাদিক মো. শাহিদুল ইসলাম বাদী হয়ে এ অভিযোগপত্র দাখিল করেন।

থানার অভিযোগপত্র ও আহত সাংবাদিকদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামে স্বর্নকার পাড়ায় স্থানীয় জাকির হোসেন মেম্বার ও আবদুর রহমানের নেতৃত্বে জোরপূর্বক ইঊছুফ মিয়ার বাড়ি দখল নেওয়ার উদ্দেশ্যে হামলা চালিয়ে বাড়ি ঘরে ভাংচুর চালায়। এমন সংবাদের ভিত্তিতে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলাম, মাইটিভির দেবীদ্বার প্রতিনিধি মোঃ সোহেল রানা ও ক্যামেরা পার্সন ইসহাক হাসান ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে বাড়ি ঘর ভাংচুরের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে জাকির হোসেন মেম্বারের নেতৃতে ২৫-৩০ জন সন্ত্রাসী সাংবাদিকদের উপর অর্তকিত হামলা চালিয়ে তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। ওই সময় হামলাকারীরা মাইটিভির ক্যামেরা, ৪টি মোবাইল, নগদ টাকা, চশমা ছিনিয়ে নেয় এবং সাংবাদিকদের দু’টি মোটর সাইকেল ভাংচুর করে। পরে হামলাকারীরা তাদের প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে। স্থানীয়রা তাদের উদ্ধারপূর্বক দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেন।

ওই ঘটনায় শুক্রবার বিকেলে হামলায় আহত সাংবাদিক মো. শাহিদুল ইসলাম বাদী জাকির হোসেন মেম্বার ও আবদুর রহমানের নাম উল্লেখ্য পূর্বক আরো অজ্ঞাতনাম ২৫-৩০ জনকে আসামী করে দেবীদ্বার থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান শুক্রবার সন্ধায় সাংবাদিক শাহিদুল ইসলাম কর্তৃক অভিযোগ দাখিল করার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগটি তদন্তাধীন এবং প্রমান পেলে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাব।

অপরদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাতেই দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল’র সভাপতিত্বে এক জরুরী বৈঠক বসেন। ওই বৈঠকে হামলাকারীদে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। ওই ঘটনায় দেবীদ্বারের সাংবাদিক ও সূধী সমাজ দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে শনিবার ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান