1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুসিক নির্বাচনকে ঘিরে,২৩৭টি বাইক কে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৫৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারে কাজ করছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় ২৩৭টি মোটরসাইকেলকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক ও যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়। এসব টহল ও চেকপোস্টের মাধ্যমে ২৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ২৩৭টি মোটরসাইকেল আটক করা হয়। একই সাথে মোটরসাইকেলগুলোর কাছ থেকে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সর্বশেষ রিটার্নিং অফিসার এই তথ্য ইসি সচিবালয়ে দিয়েছে বলে জানান তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে ও প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ ১৫ জুন।

জানা যায়, ২০১১ সালে কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি কর্পোরেশন। ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এই সিটি কর্পোরেশন। ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা সিটির প্রথম নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক সমাজের ব্যানারে একবার এবং ২০১৭ সালের ৩০ মার্চ বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মনিরুল হক সাক্কু।

এ সিটিতে সে সময় মোট ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এ বছর ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৬৩০ জনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন