1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একই পরিবারের আটক – ৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২
  • ৪৫৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইসরাফিল(২৮) নামে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনায় মা রিনা বেগম বাদি হয়ে রোববার রাতে ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলো; উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল-দুর্গাপুর গ্রামের মোক্তল হোসেন, তার ছেলে ঘাতক সজিব, স্ত্রী রহিমা বেগম, মেয়ে নাসরিন আক্তার, আইরিন আক্তার ও তানজিনা আক্তার। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামী মূল ঘাতক সজিব ছাড়া ৫ জনকে গ্রেপ্তার করে সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে।
এদিকে ময়নাতদন্ত শেষে ইসরাফিলের লাশ দাফন করা হয়েছে।
এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে। তারা অবিলম্বে মূল ঘাতক সজিবকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান এবং গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ সময় আ’লীগ নেতা কাজী হাফেজ বেলাল বলেন, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিহত ইসরাফিল ছিল অত্যন্ত শান্তসৃষ্ট। ঘাতক সজিব ও তার পরিবার জমির বিরোধকে কেন্দ্র করে একাধিকবার ইসরাফিলের পরিবারের উপর হামলা চালায়। দ্রুত মূল ঘাতক সজিবকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোরদাবি জানাচ্ছি।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী বলেন, প্রকাশ্য দিবালোকে ঘাতক সজিব ও তার পরিবারের সদস্যরা ইসরাফিলকে কুপিয়ে হত্যা করে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে কুপিয়ে আহত করে। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। যারা গ্রেপ্তার হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং ঘাতক সজিবকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোরদাবি জানাচ্ছি।
আ’লীগ নেতা আবদুর রহিম মজুমদার বলেন, ‘সামান্য একটু জায়গার বিরোধকে কেন্দ্র করে মোক্তল হোসেনের পরিবারের সাথে ইসরাফিলের পরিবারদের গ্রাম আদালতের মাধ্যমে একাধিক শালিশী সভা হয়। ঘাতক সজিবের পরিবার বারবার শালিশের রায় অমান্য করে আসছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার তারা প্রকাশ্য দিবালোকে ইসরাফিলকে কুপিয়ে হত্যা করে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা