1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

মুরাদনগরে কিছুতেই থামছে না অবৈধ ড্রেজার, বাধা দেয়ায় তহসিলদারকে মারধর, থানায় মামলা, দুই আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে কিছুতেই থামছে না কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার
দিয়ে মাটি উত্তোলন। বাধা দিতে গেলেই ঘটছে মারধরের মতো ঘটনাও। রবিবার
(২৭ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের
কদমতলী গ্রামে অবৈধ ড্রেজার বন্ধ করতে গেলে মারধরের শিকার হন ওই ইউনিয়নের
উপ-সহকারি ভূমি কর্মকর্তা রিয়াদ মাহমুদ (৪১)। পরে এ বিষয়ে ওই দিন রাতে ৬
জনকে আসামী করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন তহসিলদার রিয়াদ।
মামলা নং-০৯। মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কদমতলী গ্রামের জামির
হোসেনের ছেলে রবিন মিয়া (২২),ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কাশিপুর
গ্রামের আবদুর রহিমের ছেলে জহিরুল (২৪)।
মামলার পলাতক আসামীরা হলো উপজেলার কদমতলী গ্রামের বাদল মাষ্টারের ছেলে পারভেজ
ওরফে গোলাম সামদানী (৩০), খামারগ্রাম পশ্চিম পাড়ার বোরহান সরকারের ছেলে
সাদ্দাম সরকার (৩৫), করিম মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮) ও ড্রেজার মেশিনের লেবার
ময়মনসিংহ জেলার সাদেকুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের কদমতলী বিলের স্থানীয়
হুমায়ুন কবিরের কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন
করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
অভিষেক দাশের নির্দেশে পূর্বধইর পশ্চিম ইউনিয়নের উপ-সহকারি ভূমি
কর্মকর্তা রিয়াদ মাহমুদ ওই ড্রেজার মেশিনটি বন্ধ করতে ঘটনাস্থলে যায়। এক
পর্যায় ড্রেজার মেশিনটি বন্ধ করার চেষ্টা করলে অভিযুক্তরা তহসিলদার রিয়াদ মাহমুদ
ও তার অফিস সহায়ক অলি উল্লাহর উপর অতির্কিত হামলা চালিয়ে মারধর করে। পরে
স্থানীয়দের সহাতায় সেখান থেকে উদ্ধার হয়ে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে
চিকিৎসা নেয় তারা।
খবর নিয়ে জানা যায়, উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নেই চলছে এসব অবৈধ
ড্রেজার মেশিন। অধিকাংশ ক্ষেত্রেই ড্রেজার মালিকরা ক্ষমতাধর হওয়ায় অভিযান
পরিচালনা করেও এসব অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করতে পারছে না প্রশাসন।
অভিযান পরিচালনা করার কয়েকদিন ব্যবধানে আবারো বেপরোয়া ভাবে কৃষি জমি
থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে শুরু হয় মাটি উত্তোলন। ফলে ভয়াবহ হুমকির
মুখে উপজেলা সকল কৃষি জমি।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান,
এই ঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে হামলাকারীদের দুইজনকে আটক করতে সক্ষম
হই। থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে তাকে
বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের
গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান