1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার – ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৬১২ বার দেখা হয়েছে

নেকাবর হোসেন কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় অভিনব কায়দায় পাচারকালে ১১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা এলাকায় র‌্যাবের দল পৃথক এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার মাদক কারবারিরা হচ্ছে- কক্সবাজার সদর থানার নুনিয়াচড়া গ্রামের মো. খলিল আহম্মেদের ছেলে আনিসুর রহমান (১৯), দিনাজপুরের নবাবগঞ্জ থানার আন্দলগ্রাম নয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ফারুক হোসেন (৩৭) ও একই গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে মো. রাজু (২২) ও আকবর আলীর ছেলে তাহাজুল ইসলাম (২২)।
র‌্যাব জানায়, মাদকের বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১০১ কেজি গাঁজাসহ আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সাড়ে ১৪ কেজি গাঁজাসহ ফারুক হোসেন, মো. রাজু ও তাহাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ৪ মাদক কারবারি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন