1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মনোহরগঞ্জে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে এক সঙ্গে দুই শিশু ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৬ টায় উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খরখরিয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খরখরিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা আবু জাফর হিরনের ছেলে মোহাম্মদ সাইমন (৭) ও আবু ইউসুফ (৪)। শিশু
সাইমন ওই গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুদের নানা আবু মাসুদ। এ প্রসঙ্গে মনোনহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা বলেন,পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। শিশুদের নানা আবু মাসুদ বলেন, বাড়িতে খেলা করছিলো ওই দুই শিশু।
এক পর্যায়ে সকলের অজান্তে বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে ডুবে যায় তারা। বাড়ির লোকজন তাঁদের কোথাও দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পরিবারের লোকজন দেখেন পুকুরের
পানিতে ভাসছে দুই ভাই। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন