1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় র‌্যাবের অভিযান: বিপুল মাদকসহ ২ জন আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলা থেকে ২০ কেজি গাঁজা, ৯০০ পিস ইয়াবা এবং ৯৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৪ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সদরের চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২০ কেজি গাঁজা এবং ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সদরের দুতিয়ার দিঘীর পাড় গ্রামের মৃত. রফিক মিয়ার ছেলে আকরাম হোসেন(২৩)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি আভিযানিক দল ২৪ মার্চ রাতে সদর দক্ষিণ থানার কোর্টবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন দাউদকান্দি উপজেলার আমিরাবাদ গ্রামের রুবেল মিয়ার স্ত্রী খাদিজা বেগম(৩৫)।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন