1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

নাঙ্গলকোটে ধর্মীয় অনুভূতির আঘাতে ভন্ডপীর আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৭২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের কথিত পীর সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু মুসলমানদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ও নামাজ, কোরআন নিয়ে কটুক্তি করায় নাঙ্গলকোট ডিগ্রী কলেজ মসজিদের খতিব মাওঃ আব্দুল কাদের জসিম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করলে ২০শে মার্চ (রবিবার)রাতে কথিত পীর হাফেজ ক্বারী সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপুকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানা পুলিশ।

জানা যায়, বিভিন্ন সময় ধরে নাঙ্গলকোটের বিভিন্ন জায়গায় গোলাম মঈন উদ্দিন টিপু ইসলাম,নামাজ ও কোরআন, মোল্লা-মুন্সীদের নিয়ে বিভিন্ন সময় কটুক্তি করে আসছে তার ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে নামাজ নিয়ে কটুক্তি করা একটি ভিডিও প্রচার করলে সারাদেশে তা ছড়িয়ে পড়ে সাধারন জনতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ শুরু করে।

নাঙ্গলকোট কলেজ মসজিদের ইমাম মাওঃ আব্দুল কাদের জসিম বাদী হয়ে থানায় অভিযোগ করলে নাঙ্গলকোট থানা অভিযোগটি আমলে নিয়ে গোলাম মঈন উদ্দিন টিপুকে গ্রেপ্তার করে ২১শে মার্চ(সোমবার) সকালে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করে।

অভিযোগকারী মাওলানা আব্দুল কাদের জসিম বলেন কথিত ভন্ড পীর সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু কিছুদিন আগেও তার ভাইয়ের মৃত্যুর পর কবরের সামনে দাঁড়িয়ে ঢোল-তবলা, বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে কবরস্থ করেন এবং বিভিন্ন সময়ে নামাজ-রোজা কোরআন ও মোল্লা,মুন্সীদের নিয়ে কটূক্তি করেন আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো সঠিক তদন্তের মাধ্যমে তাকে যেন শাস্তির ব্যবস্থা করা হয়, এবং আর কেউ যেন এভাবে ইসলাম নিয়ে কোনো প্রকার কটুক্তি করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন – এ বিষয়টি অবগত হয়েছি অভিযোগ পাওয়ার সাথে, সাথে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা