1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

করোনায় সম্মুখসারির যোদ্ধাদের সম্মাননা দিলেন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের সম্মাননা দিয়েছে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম। নগরীর ফান টাউন বিনোদন কেন্দ্রের অডিটরিয়ামে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের ফ্যামিলি ডে অনুষ্ঠানে জেলার করোনা আক্রান্ত প্রায় ৫শতাধিক মানুষকে দাফন-সৎকার করায় স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু ও স্বাস্থ্যসেবায় হৃদরোগ চিকিৎসক ময়নামতি মেডিকেলের অধ্যক্ষ ডা: তৃপ্তিশ চন্দ্র ঘোষ,করোনায় আক্রান্ত সিনিয়র সাংবাদিক দৈনিক জনকন্ঠের মীর শাহআলম, সিটিভি ডট কমের সম্পাদক ওমর ফারুকী তাপস, মাই টিভির আবু মুছা ও চ্যানেল টোয়েন্টিফোরের জাহিদুর রহমানসহ করোনা মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে সংবাদ প্রকাশ করায় একাত্তর টেলিভিশনের কাজী এনামুল হক ফাুরক, সময় টেলিভিশনের বাহার রায়হান,স্পাইসি টেলিভিশনের খালেদ সাইফুল্লাহ, নিউজটোয়েন্টিফোরের হুমায়ুন কবির জীবন, ইনডিপেডেন্টে টেলিভিশনের তানভীর আহমেদ দিপু, ডিবিসির নাসির উদ্দিন চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসেন।

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক এর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী,সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মীর শাহআলম, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি অশোক বড়ুয়া, কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের।

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন এর সঞ্চালনায় করোনা কালে সংবাদিকতার চ্যালেঞ্জের জীবনযাত্রার কথা তুলে ধরেন সংগঠনের সহ-সভাপতি বাহার রায়হান, যুগ্ন সাধারণ সম্পাদক আবু মুছা, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান,নির্বাহী সদস্য খালেদ সাইফুল্লাহ, নাসির উদ্দিনসহ গণমাধ্যম কর্মীরা।

এসময় স্পাইস টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাসুদ আলম, আনন্দ টেলিভিশনের সৈয়দ আহসান হাবীব পাখী, এশিয়ান টেলিভিশনের আজিজুল হক, বিজয় টেলিভিশনের হুমায়ুন কবির মানিক, এসএ টেলিভিশনের আনোয়ার হোসেন, গ্লোবাল টেলিভিশনের সাইফুল ইসলাম সুমন, জাগো কুমিল্লার অমিত মজুমদার, চ্যানেল এস এর আমির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও ক্যামারাপার্সনরা উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা