1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

তনুকে ভুলতে পারছে না ভিক্টোরিয়া কলেজ থিয়েটার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রয়াত নাট্য শিল্পী সোহাগী জাহান তনুর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২০ মার্চ) দুপুর ১২ টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের মহড়া কক্ষে অনুষ্ঠিত হয়।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আশফাক হোসেন বলেন, এই শোক ভুলার নয়। তনু হত্যাকান্ডের ৬ বছর পর আমরা এটাই প্রত্যাশা করি, বিচার প্রক্রিয়া যেন দ্রুত সময়ের মধ্যে করা হয়।
কলেজ মসজিদের ইমাম মাসুম বিল্লাহ দোয়া মাহফিলে মোনাজাত করেন এবং এসময় তার আত্মার শান্তি কামনা করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি রুবেল হোসেন জানান, তনু ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য ও আমার সহকর্মী ছিল। আমরা তো পরিবারের সদস্য তাই তাকে ভুলতে পারিনা। বিগত ৬ বছর ধরে আমরা স্মরন সভা ও দোয়া মাহফিল করে আসছি।
কলেজের থিয়েটারে সাধারণ সম্পাদক মৌসুমি সরকার বলেন, থিয়েটার কর্মীদের নিরাপত্তা জোরদার
প্রয়োজন। তা না হলে এই ধরনের হত্যাকান্ডের ঘটনা আরও ঘটতে পারে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তনুর হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।
কলেজ থিয়েটারের আয়োজনে উক্ত স্মরন সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা প্রভাষক সাইফুল ইসলাম, কলেজের থিয়েটারে সহ সাংগঠনিক সম্পাদক রাইমা আক্তার বিনতি, সহ প্রশিক্ষণ সম্পাদক আঁখি রাই সরকার সহ অন্যান্য নাট্য শিল্পীরা।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় প্রাইভেট পড়াতে গিয়ে তনু নিখোঁজ হয়। পরে রাতে সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডিএনএ টেস্টের রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার পর পুলিশ, ডিবি ও পরে সিআইডি মামলা তদন্ত করেও কোনো কুল-কিনারা পায়নি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালের ২১ অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআইয়ে হস্তান্তর করা হয়। হত্যার ছয় বছর পার হলেও তদন্ত এখনও চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান