1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মুরাদনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৫১৪ বার দেখা হয়েছে

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা এগারোটায় মুরাদনগর কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজ মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুদল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ।
প্রধান অতিথির বক্তব্যের একাংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সম্প্রতি সময়ে গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ডের ঘটনা খুব বেশি ঘটছে। তাই এই অগ্নিকান্ড সম্পর্কে আমাদের ছোট-বড় সকলেরে প্রাথমিক ধারণা থাকা উচিত। আমাদের প্রত্যেকের জরুরি সেবা ৯৯৯ এবং ফায়ার সার্ভিসের জরুরী নাম্বার ১৬১৬৩ জানা থাকা প্রয়োজন।
এ সময় উপজেলা সহকারি কমিশিনার (ভূমি) সুমাইয়া মমিন, কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন আহম্মেদ, যুবউন্নয় কর্মকর্তা মমিনুল হক, মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল হুদা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজীউল হক চৌধূরী, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
মহড়া শেষে কলেজের শিক্ষার্থীদের সাথে দুর্যোগ বিষয়ক প্রস্তুতি এবং করণীয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন