1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

মুরাদনগরে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার মুরাদনগরে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) মোকাদ্দেস হোসাইন (৪৯) মারা গেছেন। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বিজলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। মোকাদ্দেস হোসাইন মুরাদনগর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম পুলিশ কর্মকর্তা মোকাদ্দেস হোসাইনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, মুরাদনগর থানায় কর্মরত অবস্থায় মোকাদ্দেস হোসাইন শুক্রবার ভোর ৫টার দিকে অসুস্থবোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কুমিল্লা জেলা হৃদরোগ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ওইদিন বিকেল ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ কর্মকর্তা মোকাদ্দেস হোসাইন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে তার নিজ এলাকা বিজলিয়া ও মুরাদনগর থানায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা