1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক

হোমনায় সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার করায় ইউপি চেয়ারম্যান’র পাল্টা সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৫ বার দেখা হয়েছে

এমএ কাশেম ভূঁইয়া-হোমনা

কুমিল্লার হোমনার জয়পুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তার নির্বাচনী প্রতিদ্বন্ধি পরাজিত প্রার্থীর করা সংবাদ সম্মেলনকে ভিত্তিহীন ও অপপ্রচার দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা।
আজ ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলার শ্রীপুর বাজারে আওয়ামীলীগ কার্যালয়ে এ পাল্টা সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জয়পুর ইউনিয়ন চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা। তিনি বলেন, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনের আগে এবং পরে ধারাবাহিকভাবে নৌকার বিদ্রোহী পরাজিত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ধনু ও তার সহযোগীরা আমার কর্মী-সমর্থকদের মারধর করছে।
এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি ওই পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন ধনু একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে ও আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মারধর ও অত্যাচারের সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেন এবং অপপ্রচার করেন। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এছাড়াও তিনি সংবাদ সম্মেলনে সকলের প্রতি আহ্বান করে বলেন, আমরা সবাই মিলে মিশে জয়পুর ইউনিয়নকে আধুনিক মডেল উন্নয়ন হিসেবে গড়ে তুলি। এছাড়াও তিনি তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যদি কেহ অপকর্ম করেন তারা কখনোই আমার কর্মী-সমর্থক নন। যারা আমাকে ভোট দিয়েছে, আর যারা দেয় নাই; আমি সকলের চেয়ারম্যান।
গত ৫ বছরের ন্যায় সবাই মিলেমিশে সুখে শান্তিতে এবারও থাকতে চাই।
এসময় চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা তার প্রাণের নিরাপত্তার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে পাল্টা সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি সাইদুর রহমান, মো.গিয়াস উদ্দিন মেম্বারসহ এলাকার শতাধিক কর্মী-সমর্থক।
উল্লেখ্য, জয়পুর ইউনিয়নের রাজাপুর ওয়ার্ড যুব লীগ সভাপতি সোহাগকে গভীর রাতে রাস্তা থেকে তুলে নিয়ে বিল্ডিং এ আটকে রেখে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযো এনে “তাইজুল ইসলাম মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনী” উল্লেখ করে গত ১৯ ফেব্রুয়ারী সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ধনু। ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা এ সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক