1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

চৌদ্দগ্রামে শীর্ষস্থান অর্জন করে মরকটা আলিম মাদরাসা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৯ বার দেখা হয়েছে

মনোয়ার হোসেন (চৌদ্দগ্রাম)কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে আলিম পরীক্ষা-২০২১ এর ফলাফলে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও শীর্ষস্থান (ফলাফলে প্রথম স্থান) ধরে রেখেছে মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা। রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে, এবার মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা থেকে আলিম পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১০টি জিপিএ ফাইভ প্রাপ্তিসহ শতভাগ পাশ করেছে। উপজেলার সার্বিক ফলাফল বিবেচনায় কনকাপৈত ইউনিয়নের মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা শীর্ষে রয়েছে।

জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মো: আল-আমিন, ইমরান হোসেন, জোবায়ের হোসেন, আসাদুজ্জামান, শামসুন্নাহার, ফারহানা, উম্মে হাবিবা, তাসমিয়া, তামান্না, আফরিদা বলেন, আমাদের শিক্ষকমন্ডলী ক্লাসে নিয়মিত সকল শিক্ষার্থীকে সমানভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাঠদান করিয়েছেন, পাশাপাশি মহামারী করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস নিয়ে ছাত্রীদের নিয়মিত খোঁজখবর রেখেছেন। শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের ফলাফল ভাল হয়েছে। আমরা সকলে শিক্ষকদের নিকট চির কৃতজ্ঞ।

সাফল্যের কারণ হিসেবে মাদরাসার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাবিবুর রহমান মজুমদার বলেন- প্রতিবছর বোর্ড পরীক্ষাগুলোর ফলাফল বিবেচনায় আমাদের মাদরাসাটি চৌদ্দগ্রাম উপজেলার শীর্ষস্থানে অবস্থান করতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত আলিম পরীক্ষা-২০২১ এর ফলাফলে ১০টি জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ পাশের মধ্য দিয়ে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে। আমি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা